সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পিসিআইইউ টেক্সটাইল ক্লাবের নতুন কার্যকরী কমিটি ঘোষণা

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল বিভাগের সংগঠন “টেক্সটাইল ক্লাব – পিসিআইইউ” এর ২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোহাম্মদ আবদুল আহাদ, সিনিয়র সহ-সভাপতি মো. আবিদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে সুরঞ্জিত বিশ্বাস দায়িত্ব পেয়েছেন। সহ-সভাপতি হিসেবে তারেকুল ইসলাম ও সাবরিনা মুস্তারিন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নুরুল আফসার খালেদ ও মইনুল হাসান মামুন মনোনীত হয়েছেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে পুরনো কমিটিকে বিদায় জানিয়ে নতুন কমিটিকে বরণ করা হয়। ক্লাবের উপদেষ্টা জনাব সোহেল খান আনুষ্ঠানিকভাবে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ২০২৩-২৪ কার্যকরী কমিটির সভাপতি রিজভী আহমেদ ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জাহিদ হাসান ও টেক্সটাইল বিভাগের সিনিয়র লেকচারার নাজিফ হাসান চৌধুরী উপস্থিত ছিলেন। তারা বিদায়ী কমিটির সফল কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন কমিটিকে ক্লাব পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় ক্লাবের উপদেষ্টা আবদুল্লাহ আল মাসুম, আসিফ হায়দার ভূঁইয়া, কাউন্সিলর প্রসনজিৎ বিশ্বাস এবং কো-অর্ডিনেটর অফ ফাউন্ডিং প্যানেল জয়নাল আবেদীন কায়সার উপস্থিত ছিলেন। তারা ক্লাবের ইতিহাস ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং নতুন কমিটিকে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

বিদায়ী কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অভিজ্ঞতা শেয়ার করে নবনির্বাচিত কমিটিকে শুভকামনা জানান। নতুন সভাপতি মোহাম্মদ আবদুল আহাদ ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শেষে AGM-2025 এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...