সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

পেকুয়ায় সুশাসন ও ক্রীড়া উন্নয়নে সালাহউদ্দিন আহমেদের আহ্বান

নিজস্ব প্রতিনিধি, পেকুয়া:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে বৈষম্যহীন সুশাসনের প্রয়োজন। শিক্ষকরাই জাতিকে আলোকিত করে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) কক্সবাজারের পেকুয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। শিক্ষকদের জাতি গঠনের মূল কারিগর উল্লেখ করে তিনি বলেন, পরিবার শিশুর প্রথম শিক্ষালয়, আর বিদ্যালয় তাদের ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্র।

বিকেলে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমেদ। ম্যাচে পেকুয়া ফুটবল একাডেমি ৩-০ গোলে আনোয়ারা মুক্তিযোদ্ধা আবু তাহের স্মৃতি সংসদকে পরাজিত করে। দুই গোল করে “ম্যান অব দ্য ম্যাচ” হন কামারা ডুডু।

খেলা পরিচালনা কমিটির সভাপতি মো. ছফওয়ানুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার লায়ন মুজিবুর রহমানসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।

পরে সালাহউদ্দিন আহমেদ মগনামা আজিজিয়া মাদ্রাসা জামে মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...