সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ

চট্টগ্রাম মিরসরাই প্রতিনিধি:

চট্টগ্রামের হালিশহরে হাউজিং এন্ড সেটেলমেন্ট পাবলিক স্কুলে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ নেই) স্কুল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা “জুলাই গণঅভ্যুত্থান,” “মুঠোফোনে জীবন বন্দী,” “বাউল সাজ,” “বিমানবালা,” “রোবট”সহ নানা বিষয় তুলে ধরে ‘মনের মতো সাজ’ প্রতিযোগিতায় অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শাহজাহান। উদ্বোধন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. এ.কে.এম সামছু উদ্দিন আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীন বলেন, “প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হওয়াই মূল বিষয় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই বড় অর্জন। যারা আত্মবিশ্বাস হারিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় না, তারা জীবনে বড় কিছু করতে পারে না।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সদস্য মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের একান্ত সচিব রিদোয়ান ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিদ্যা বিভাগের প্রভাষক প্রফেসর ড. কামরুল ইসলাম ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল করিম।

প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্য সচিব তাপস কুমার সেনের সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, গান, নৃত্য, কবিতা আবৃত্তি, ‘মনের মতো সাজ’ প্রতিযোগিতা এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...