সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ বিএনপির, প্রশাসনের পাল্টা দাবি

চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি:

মিরসরাইয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, আওয়ামী লীগের কিছু স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে বিএনপির ওপর দোষ চাপিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, চুরি, ছিনতাই, অবৈধভাবে মাটি কাটা, সরকারি জায়গা দখলসহ নানা অপরাধ বেড়ে গেলেও প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বিএনপি ১০ দফা দাবি তুলে ধরে, যেখানে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্রধারীদের গ্রেপ্তার, প্রশাসনে নিরপেক্ষ কর্মকর্তাদের নিয়োগ, সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, মাদক কারবারিদের গ্রেপ্তার এবং অবৈধ ইটভাটা বন্ধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

তবে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ও জোরারগঞ্জ থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বিএনপির অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তারা আরও দাবি করেন, অভিযানে আটককৃত অপরাধীদের ছাড়িয়ে নিতে অনেক সময় অভিযোগকারীরাই তদবির করেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...