সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ আ.লীগের ১৯ জন নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর থেকে শনিবার দুপুরের মধ্যে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক কাউন্সিলর রেখা আলম চৌধুরী, মো. রাসু, মো. সৌরভ, মো. জোবায়ের হোসেন রানা, মো. আরাফাত রহমান, তন্ময় সেন শিবু, মো. এমরান হোসেন মনির, জাবেদ উদ্দিন সাজু, মো. দিলু মিয়া (দেলোয়ার), রাজিবুর রহমান রুবেল, মো. কামরান উদ্দিন, মো. হানিফ, মো. কায়েস, মো. আরিফ হোসেন, গাফফার হোসেন, আক্তার জালাল বাবু, মো. সোহেল ও রাসেল আহমেদ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...