দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির গুইমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—বড়পিলাক গ্রামের বাবুল মিজির ছেলে সোহাগ মিয়া, অহিদ মিয়ার ছেলে মো. সেলিম, মোফাজ্জল হোসেনের ছেলে আব্দুর রহিম ও আব্বাস আলীর ছেলে মো. আজিজুল।
পুলিশ জানায়, আটককৃতরা সক্রিয়ভাবে ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সোহাগ মিয়া বড়পিলাক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তাদের বিরুদ্ধে গুইমারা থানায় মামলা রয়েছে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
ই ডি

