আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি আসনসহ সারা দেশে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নির্বাচনী বোর্ড গত সপ্তাহে তালিকা চূড়ান্ত করে, যা কেন্দ্রীয় নির্দেশনার পর আঞ্চলিক সভাগুলোতে ঘোষণা করা হচ্ছে।
নগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়দুল্লাহ আজাদী বলেন, নির্বাচনী বোর্ড প্রার্থী চূড়ান্ত করেছে এবং আঞ্চলিক সম্মেলনগুলোতে তাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। এক কেন্দ্রীয় নেতা জানান, প্রায় চূড়ান্ত হওয়া প্রার্থীরাই শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন।
জামায়াতের কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে অ্যাডভোকেট সাইফুর রহমান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে অধ্যক্ষ নুরুল আমিন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে আনোয়ারুল সিদ্দিকী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে শাহজাহান মঞ্জুর, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে অধ্যক্ষ আমিরুজ্জামান, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনে ডা. আবু নাসের, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী–বাকলিয়া) আসনে ডা. ফজলুল হক, চট্টগ্রাম-১০ (খুলশী–পাহাড়তলী–হালিশহর) আসনে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে শফিউল আলম, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ইঞ্জিনিয়ার লোকমান, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে অধ্যাপক মাহমুদুল হাসান, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে ডা. শাহাদৎ হোসাইন, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে জহিরুল ইসলামকে চূড়ান্ত করা হয়েছে।
প্রার্থীদের নিজ নিজ সংসদীয় এলাকায় কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ই ডি

