সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

হত্যা মামলায় সাবেক এমপি আবু রেজা নদভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর

 

চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক এ রিমান্ড মঞ্জুর করেন। যদিও পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল, আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) এ এ এম হুমায়ুন কবীর।

সকালে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম জেলা কারাগার থেকে নদভীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে আবার কারাগারে পাঠানো হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে সাতকানিয়া, লোহাগাড়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১৫ ডিসেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, ২২ জানুয়ারি লোহাগাড়া ও সাতকানিয়া থানার দুটি মামলায় চার দিনের রিমান্ড এবং ২৬ জানুয়ারি চান্দগাঁও থানার পৃথক দুই মামলায় আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

প্রসঙ্গত, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নদভী স্বতন্ত্র প্রার্থ

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...