সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

জলাবদ্ধতা নিরসনে আগ্রাবাদে নাছির খাল খনন শুরু, সচেতনতার আহ্বান উপদেষ্টার

 

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে আগ্রাবাদের নাছির খালের খনন কার্যক্রম উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

শনিবার (৮ ফেব্রুয়ারি) নগরের বিভিন্ন জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি বলেন, “আমরা সবাই চেষ্টা করছি আপনাদের জলাবদ্ধতার সমস্যা সমাধান করতে, কিন্তু এ জন্য আপনাদেরও সহযোগিতা দরকার। অনেকেই ময়লা-আবর্জনা, এমনকি বালিশ, কাথা, কম্বল পর্যন্ত ড্রেনে ফেলে দিচ্ছেন। এগুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, যাতে সিটি করপোরেশন তা সংগ্রহ করতে পারে।”

তিনি নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনারা এলাকাভিত্তিক কমিটির মাধ্যমে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝান, যাতে সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন। এই শহর আমাদের সবার, এখানে সুস্থভাবে বাঁচার অধিকার সবারই রয়েছে। একজনের ভুলের কারণে দশজন যেন কষ্ট না পায়।”

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বলেন, “নগরের বিভিন্ন ওয়ার্ডে কাজ করতে গিয়ে দেখা গেছে, খালের স্বাভাবিক গতিপথ বাঁধাগ্রস্ত হয়েছে। জমি অধিগ্রহণের অনিয়মের কারণে খালগুলো আঁকাবাঁকা হয়ে গেছে। আমরা এখন নতুনভাবে জলাবদ্ধতা নিরসনের পরিকল্পনা করছি।”

তিনি আরও বলেন, “বর্ষাকাল শুরুর আগে বড় কোনো প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। তাই আমাদের প্রধান লক্ষ্য মেইন খাল, সেকেন্ডারি ড্রেন ও পাহাড়ি ছড়াগুলো পরিষ্কার করা, যাতে বর্ষায় জলাবদ্ধতা কিছুটা হলেও কমে।”

এদিন উপদেষ্টা আগ্রাবাদ, বারইপাড়া, চকবাজারসহ নগরের বিভিন্ন জলাবদ্ধতা নিরসন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউজে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম, চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ বিভিন্ন সেবা সংস্থার শীর্ষ কর্মকর্তারা।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...