সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় শাহ জিল্লুর রহমান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নগদ অর্থ ও পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফ এর প্রাণপুরুষ শাহ জিল্লুর রহমান আলী শাহ (রহ.)
ফাউন্ডেশনের উদ্যোগে আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বেতাগী ইউনিয়নের অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়,এবতেদায়ী মাদ্রাসা ও কেজি স্কুল হতে ৫ম শ্রেনীর বার্ষিক পরীক্ষায় প্রথম,দ্বিতীয় ও তৃতীয়
স্থানে উত্তীর্ণ ৫০জন শিক্ষার্থীদের সংবর্ধনা, নগদ অর্থ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৮জানুয়ারি ) সকালে বেতাগী রহমানিয়া জামেউল উলুম সিনিয়র মাদ্রাসার হল রুমে দরবার-এ বেতাগী আস্তানা শরীফে সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব বিতরণ করা হয়।

প্রবীণ শিক্ষাবিদ এ.এইচ.এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা আরিফুর রহমান রাশেদ এর সঞ্চালনায় অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী আস্তানা শরীফের শাহাজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদুল্লাহ আবু শাহ,অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী,আহমদ সাঈদ, হাজী দলিলুর রহমান,মাস্টার ফরিদ আহমদ,মাস্টার ফারুখ আহমদ, মাস্টার আব্দুর রহমান,মুহাম্মদ শাহজাহান আত্তারী, মুহাম্মদ জামাল হোসাইন,মুহাম্মদ ইব্রাহীম তালুকদার, মাওলানা মোজাম্মেল হক, মমতাজুল হক, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ জাবেদ ও মুহাম্মদ জাহেদ প্রমূখ।

অনুষ্ঠানে বেতাগী ইউনিয়নের ১১ প্রাথমিক বিদ্যালয়, ৫টি কে.জি স্কুল, ৪ টি ইবতেদায়ী মাদরাসার মোট ৬০জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়।

 

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...