অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়া ও কুতুবদিয়া উপজেলা থেকে সৈনিক লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পেকুয়ার রাজাখালী ইউনিয়ন সৈনিক লীগের সভাপতি মো. ফোরকান। তিনি টেকঘোনা পাড়ার আবুল হোছেনের পুত্র। অন্যজন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের ওয়াপদা পাড়ার মঞ্জুর আলমের পুত্র ও স্থানীয় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মো. তুহিন।
পেকুয়া থানার ওসি সিরাজুল মোস্তফা জানান, ১০ ফেব্রুয়ারি ভোররাতে পুলিশের অভিযানে আত্মগোপনে থাকা মো. ফোরকানকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলার এজাহারভুক্ত আসামি তুহিনকে ১০ ফেব্রুয়ারি রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায়ও অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে ফেরার খবর পেয়ে পুলিশের দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ই ডি

