কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের কাছ থেকে ছিনতাই করার সময় হাতেনাতে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন—টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা ও বর্তমানে কক্সবাজার শহরের পাহাড়তলীতে বসবাসকারী শামসুল আলমের পুত্র মনসুর আলম (২২), কক্সবাজার শহরের পূর্ব লাইট হাউজ ফাতের ঘোনার মৃত নুর মোহাম্মদের পুত্র মো. সোহেল (২০) এবং চকরিয়া উপজেলার কচপাড়ার সৈয়দ আলমের পুত্র নুরুল আলম (২৬)।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছিনতাইকারীরা একদল পর্যটককে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত মোবাইল ও টাকা উদ্ধার করা হয়েছে।
ই ডি

