বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ইশতিয়াক ওয়াসিফ, কর্ণফুলী থানার জুলধা ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইব্রাহিম শরিফ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রিয়তোষ চৌধুরী, মো. মাইদুল ইসলাম, মো. জাহিদুল ইসলাম রনি, শহিদুল আলম, শামছু আলম, জাহাঙ্গীর আলম, ইমামুল হক, মো. পাভেল, মো. মনিরুজ্জামান রিয়াদ, মো. সুমন, মো. তামজিদ হোসেন, মো. নাঈম গাজী, মো. কচির উদ্দিন লিটন, রাসেল আহমদ, মো. জুয়েল, মো. ইসমাইল হোসেন ও মোহাম্মদ ইদ্রিস।
পুলিশ জানিয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
ই ডি

