মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে অপারেশন ডেভিল হান্ট: নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতা গ্রেফতার

 

অপারেশন ডেভিল হান্ট-এর আওতায় খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে ছয়জনকে দীঘিনালার বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।

দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের রেংকার্য্য ওয়ার্ডের সদস্য মো. ফারুকের ওপর অতর্কিত হামলার পর বিক্ষুব্ধ জনতা চার যুবলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, গ্রেফতারকৃতরা হলেন—দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, মেরুং ইউনিয়নের রেংকার্য্য ওয়ার্ডের যুবলীগ সভাপতি মো. হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক আলী আকবর ও যুবলীগ সদস্য আনোয়ারুল হক। তাদেরকে ৫ আগস্টের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এছাড়া ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান এবং মহালছড়ি ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার করা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...