চট্টগ্রাম বিভাগে প্রথমবারের মতো আয়োজিত রেসিং পিজিয়ন্স রেস সফলভাবে সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাব ও বাংলাদেশ রেসিং পিজিয়ন্স অ্যাসোসিয়েশন কক্সবাজার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি, ২০২৫-এ অনুষ্ঠিত হয়, যা রেসিং পিজিয়ন্সের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
রেসের উদ্বোধন করেন চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাবের সম্মানিত প্রেসিডেন্ট গোলাম সারোয়ার, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেসিং পিজিয়ন্স অ্যাসোসিয়েশন কক্সবাজার ক্লাবের প্রতিনিধিরা। ৩৫০ কিলোমিটার দীর্ঘ আকাশপথে CRPSC ক্লাবের এর জন্যে ও ৪৫০ কিলোমিটার আকাশপথে BRPSCC এর জন্যে আয়োজিত এই রেসে প্রতিযোগীরা চরম উত্তেজনা ও আনন্দের মধ্য দিয়ে অংশগ্রহণ করেন।
ক্লাবের প্রচার সম্পাদক সারোয়ার আহাম্মেদ জানান,
“আলহামদুলিল্লাহ, এই রেসের মাধ্যমে চট্টগ্রাম বিভাগে পিজিয়ন্স রেসের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা সফলভাবে রেসটি সম্পন্ন করতে পেরেছি এবং ইনশাআল্লাহ আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করবো।”
প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় চট্টগ্রাম রেসিং পিজিয়ন্স স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট গোলাম সারোয়ারের L & A লফটের অসাধারণ সাফল্য উদযাপিত হয়। এছাড়া, সৌখিন বার্ডস এন্ড একুরিয়ামের প্রোপাইটার সঞ্জয় দাদা ও জিতন মজুমদার দাদাকে বিশেষ ধন্যবাদ জানানো হয়, যাঁরা শুরু থেকে এই খাতের উন্নয়নে অবদান রেখে চলেছেন।
এই রেসের সফল আয়োজন ভবিষ্যতে চট্টগ্রাম বিভাগে রেসিং পিজিয়ন্সের আরও বৃহৎ আয়োজনের সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
ই ডি

