মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেলেন ফটিকছড়ির গোলাম হোসেন

নিজস্ব প্রতিবেদক :::

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেলেন চট্টগ্রাম ওয়াসার সাবেক ডিএমডি গোলাম হোসেন। গতকাল রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রায় ১৬ বছরে জনপ্রশাসন থেকে অবসরে যাওয়া সাবেক ৭৬৪ জন কর্মকর্তাকে ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উপসচিব থেকে সচিব পর্যন্ত এই পদোন্নতি দেওয়া হয়। তাঁদের মধ্যে ১১৯ জন সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

সচিব ছাড়াও গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড) পদে ৪১ জন, অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন, যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত কমিটির সুপারিশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গোলাম হোসেনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুরে। ফটিকছড়ির তিন গর্বিত সন্তান  অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন। এরা হলেন নারায়নহাট ইউনিয়নের মেজবাহউদ্দিন ও শওকত আকবর এবং সুন্দরপুর ইউনিয়নের হরিণাদিঘী গ্রামের গোলাম হোসেন।

গোলাম হোসেন  এর আগে চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ শিপিং করপোরেশনের সচিবের দায়িত্ব পালন করেছিলেন।

স্বজনরা বলছেন, গোলাম হোসেনের  সততা, দক্ষতা ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে এ অর্জন। ফটিকছড়ির মাটি তাদের গড়ে তুলেছে, আর তিনি দেশের সেবা করে জন্মস্থানের নাম উজ্জ্বল করেছেন। এই সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রশাসনে তাদের অবদান জাতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...