মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁও থানার অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বিশেষ অভিযানে ১,৫০০ পিস ইয়াবা ও একটি মিনি ট্রাকসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) রাত ১:৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন কালুরঘাট বেতার কেন্দ্রের বিপরীত পাশে কাপ্তাইগামী বাস স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মোঃ বেলাল উদ্দিন ওরফে গুরা মিয়া (২৭), নুরুল আবছার (২৮), আমির হোসেন (৩৩)।তিনজনই কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।

অভিযান পরিচালনা করেন চান্দগাঁও থানা এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক)/৩৮/৪১ ধারায় মামলা (নম্বর-০৮, তারিখ-১১/০২/২০২৫) দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...