চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ১১ ফেব্রুয়ারি সকালে যৌথ বাহিনীর অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মো. রাকিব (২৪) ও মো. রাজু (৩৫) নামে দুই আসামীকে চান্দগাঁও থানার পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়। তারা গত কয়েকটি মামলায় অভিযুক্ত। মামলায় অভিযোগ রয়েছে, তারা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় এসব গ্রেপ্তার করা হয় এবং আরও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ই ডি

