চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি ২০২৫: সিএমপি’র পাহাড়তলী থানা পুলিশ একটি বিশেষ অভিযানে অপহৃত ভিকটিম সিরাজুল ইসলাম (৫২)কে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্য নিজাম উদ্দিন রাসেল (৩০)কে গ্রেফতার করেছে।
গত ১০ ফেব্রুয়ারি রাত ৯:৫৫ মিনিটে এ কে খান মোড়স্থ কুটুমবাড়ি রেস্টুরেন্টের সামনে থেকে ৮-৯ জন আসামি ২টি সিএনজি যোগে সিরাজুল ইসলামকে অপহরণ করে। তারা ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিমের পরিবারের অভিযোগের পর, পাহাড়তলী থানার এসআই জাহেদ উল্লাহ জামান ও শহিদুল আলম পারভেজের নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করে, অপহরণকারী সদস্যকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।
অপর আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
ই ডি

