মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে মাদক মামলার দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ১১ ফেব্রুয়ারি ২০২৫: চট্টগ্রাম নগরীতে পৃথক দুটি অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলী আশ্রাফ (২৫) ও মো. ফজলুর রহমান ওরফে মাসুম (২৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি নগরীর পাহাড়তলী থানাধীন লোহারপুল সরাইপাড়া থেকে মো. আলী আশ্রাফ এবং সাগরিকা মোড় এলাকা থেকে মো. ফজলুর রহমান ওরফে মাসুমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. আলী আশ্রাফ ফেনী জেলার ফুলগাজী থানার আনন্দপুর এলাকার মৃত আলী আহমেদের ছেলে এবং মো. ফজলুর রহমান ওরফে মাসুম একই এলাকার মৃত মিজানুর রহমানের ছেলে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, মো. আলী আশ্রাফ ফেনী মডেল থানার দুটি মামলায় ১ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি এবং মো. ফজলুর রহমান ওরফে মাসুম ফুলগাজী থানার মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...