মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সাত বছরের সাজা এড়াতে পলাতক ছিল ৭ বছর, অবশেষে র‌্যাবের অভিযানে গ্রেফতার নুরু ডাকাত

 

সাত বছর ধরে পলাতক থাকার পর র‌্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে পটিয়ার নুরুল কবির ওরফে নুরু ডাকাত (৪৪)। তিনি পটিয়া থানার অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। র‌্যাব-৭ চট্টগ্রামের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন সৈন্যেরটেক এলাকা থেকে গত ৯ ফেব্রুয়ারি বিকেল ৫টায় তাকে গ্রেফতার করে।

নুরু ডাকাত পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সিরাজ গাজীর বাড়ির মৃত আনা মিয়ার পুত্র।

র‌্যাব জানায়, গ্রেফতারের পর তাকে রবিবার রাতে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, নুরু ডাকাতের বিরুদ্ধে অস্ত্র মামলার সাজা ছাড়াও আরও একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। চট্টগ্রামের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...