চট্টগ্রামের পটিয়ায় বিশেষ অভিযানে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পূর্ব কোলাগাঁও ও জিরি ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পূর্ব কোলাগাঁওয়ের মফিজুর রহমানের ছেলে ও ইউনিয়ন যুবলীগ নেতা মো. মহিউদ্দিন (৩৫) এবং জিরি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম (৩৬), যিনি রফিকুল ইসলামের ছেলে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী মামলায় এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।
ই ডি

