চট্টগ্রামের পটিয়ায় রুনা আক্তার (৩৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টায় পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রুনা আক্তার পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দার খিল এলাকার মো. ইসমাইলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মুন্সেফ বাজারের দক্ষিণ পাশে বসর মিয়ার বিল্ডিংয়ের নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
এ ঘটনায় পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ আসাদ জানিয়েছেন, বিষয়টি তদন্তাধীন থাকায় বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
ই ডি

