মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’: ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ-সংগঠনের ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার

 

খাগড়াছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে খাগড়াছড়ি জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ ঘোষিত পানছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাকিবুর রহমান, পানছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল আলম আইনক, মাটিরাঙার বড়নাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আহাম্মদ, আচালং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. বিলাল হোসাইন, দপ্তর সম্পাদক মো. হাবিব উল্লাহ, ইসলামপুরের আওয়ামী লীগ নেতা মো. সবুজ ভূঁইয়া, রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ পাটোয়ারী এবং সদস্য মো. আলমগীর হোসেন।

এছাড়া, দীঘিনালার বোয়ালখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. করিম, মেরুং ইউনিয়ন ছাত্রলীগের মো. সুমন গাজী, কবাখালী ছাত্রলীগ নেতা মো. আসিফ, গুইমারা উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, লক্ষীছড়ির দুল্যাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. লোকমান হোসেন, নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাদশা মিয়া ও মহালছড়ি সদর ইউনিয়ন ছাত্রলীগের নেতা মো. নুরুল ইসলাম বাবু গ্রেপ্তারদের তালিকায় রয়েছেন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, জেলার বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে দিন-রাত অভিযান চালানো হচ্ছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অভিযান চলবে বলে তিনি জানান।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...