কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানায় হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলায় প্রধান আসামি মো. হাফিজুল ইসলাম ও তার সহযোগী মোছাঃ সমেলা বেগমকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার আরাজী পাইকডাঙ্গা এলাকার মো. মোফাজ্জল হকের ছেলে মো. হাফিজুল ইসলাম (২২) এবং মোছাঃ সমেলা বেগম (২০)।
র্যাব জানায়, গত ৫ জানুয়ারি ভূরুঙ্গামারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশ হাফিজুল ইসলামকে আটক করে। তবে দেশীয় অস্ত্রসহ ৭০-৮০ জনের একটি দল হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। পরে এসআই মোহাম্মদ আরিফ মাহমুদ আপেল বাদী হয়ে অজ্ঞাত ৭০-৮০ জনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব-৭ জানায়, আসামিদের গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ই ডি

