চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে বাহারচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রেজাউল করিম চৌধুরী ওরফে ইউনূস মুন্সি (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাঁশখালী পৌরসভা এলাকা থেকে তাকে আটক করে বাঁশখালী থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম কায়কোবাদ।
বাঁশখালীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ইউনূস মুন্সির বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে নাগরিক হয়রানিসহ একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া, গত জুলাই ও আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন,
“ইউপি চেয়ারম্যান ইউনূস মুন্সির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা এবং পরবর্তীতে নাশকতার অভিযোগ রয়েছে। অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ই ডি

