মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২৮ নেতাকর্মী গ্রেপ্তার

নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—হাবিবুর রহমান, মো. সোহেল, সমির উদ্দিন, মো. রাকিব, মো. রাজু, মো. জাকির, মো. শিপন, মো. নুর হোসেন (নুরু), মো. শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছমিন, মো. আবুল হাসেম, মো. সাইফুল ইসলাম, আবদুল আল মামুন, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মো. আব্দুল মাসুদ, আলাউদ্দিন আলো, মো. শাওন, মো. মঞ্জু আলম, মো. আজাদ, সানজিদুল ইসলাম চৌধুরী (রিজভী), মো. মাসুদ আলম, মো. জুবায়ের হোসেন সাগর, মো. সাইফুল, প্রিয়ান্ত শীল, মোহাম্মদ নুর, মো. রমজান আলী ও গোলাম সরোয়ার আলিফ।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...