চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাহাড়তলী রেলস্টেশন এলাকায় র্যাব-৭ এর অভিযানে ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। গ্রেফতারকৃতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রামের মৃত সিদ্দিক আহমদের ছেলে মো. আজিম উদ্দিন (২৩) এবং চট্টগ্রামের সন্দ্বীপের মো. হালিম চৌধুরীর ছেলে মো. সৌরভ চৌধুরী (২৮)।
র্যাব সূত্রে জানা গেছে, অভিযানের সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে স্কচটেপ মোড়ানো ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে কম মূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করছিল। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ডবলমুরিং মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
ই ডি

