মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সিজেকেএস এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)এর নবগঠিত এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার( ১২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

সভায় ক্রিকেট, ফুটবল সহ ২২ টি খেলার উপ-কমিটি গঠনের জন্য উপস্থিত সদস্যবৃন্দকে দায়িত্ব দেয়া হয়।

উক্ত কমিটি পরবর্তী সভায় খসড়া প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হওয়ায় সভায় অভিনন্দন জ্ঞাপন করা হয়। এতে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে অংশগ্রহণ করেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব আবদুল বারী, সদস্য মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী, হাবিবুর রহমান জালাল, রিফাত বিন আনোয়ার, আরিফ
মঈনুদ্দিন, সাইদুল ইসলাম মীর (ইবেন মীর)।

বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম মো. সাদি উর রহিম জাদিদ।

সভায় ক্রিকেট, ফুটবললীগ সমূহ অতিদ্রুত মাঠে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয় ।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...