চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানার অভিযানে ২৪ ঘণ্টায় আরও ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশিরভাগই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি।
গত মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার দিবাগত রাত পর্যন্ত পরিচালিত অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. জোবায়ের খান প্রকাশ জুরাত (২৭), হাজী সেলিমুল ইসলাম (৭০), মো. জসিম উদ্দিন (২৯), মো. জুয়েল প্রকাশ মামা জুয়েল (২৫), মো. রুবেল প্রকাশ চাকমা রুবেল (৩৪), হাসনাত জামান বাবু (৪২), মো. ইফতার হোসেন আলভি (২০), মো. হৃদয় (১৯), মো. সাইফুল ইসলাম (৫৬), মো. রমজান আলী (৫৫), মো. নুর (৪৮), মো. ইমরান হোসেন (৩২), এসএম ইউসূফ লিটন (৪৮), মো. এনাম (৩৫), মো. আব্দুল জলিল রিফাত (২৫), রিয়াদ হোসেন (২১), শহিদুল ইসলাম সাজ্জাদ (২৭), মো. মঞ্জুর আলম (৪০), মো. নাজিম উদ্দিন (৪২), মো. ফয়সাল আক্তার চৌধুরী, মো. শওকত মামুন (৫২), মো. সোলাইমান (৩০), সেকান্দর মিয়া (৫০), মো. আজিম উদ্দিন (২৩), মো. সৌরভ চৌধুরী (২৮), ফারুক (২৯), আবুল কালাম (৫৮), আল আমিন (১৯), নাছির উদ্দিন নাহিদ (৪০) এবং মুহাম্মদ শাহাদাত হোসেন (৩৪)।
নগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও পেনাল কোডের একাধিক ধারায় মামলা রয়েছে। অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ই ডি

