মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় তুচ্ছ ঘটনার জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

কক্সবাজারের চকরিয়ায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হোছাইনগীর বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়ার বাসিন্দা। হত্যাকারী ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭) মো. হাসানগীরের ছেলে।

স্থানীয়দের বরাতে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, বিকেলে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাসানগীরের স্ত্রীর তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জেরে সন্ধ্যায় ফুলতলা স্টেশনে ভাতিজা ফোরকান চাচা হোছাইনগীরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...