মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আমিন জুট মিল চালু হলে পলিথিনের বিকল্প তৈরি সম্ভব: চসিক মেয়র

রাষ্ট্রায়ত্ত আমিন জুট মিলস পুনরায় চালু হলে পরিবেশবান্ধব পাটজাত ব্যাগ উৎপাদনের মাধ্যমে পলিথিনের বিকল্প তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নগরের ষোলশহরে অবস্থিত বন্ধ আমিন জুট মিল পরিদর্শনকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মেয়র বলেন, আমিন জুট মিলস লিমিটেড চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ ভারী শিল্প প্রতিষ্ঠান, যা রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাটকল করপোরেশনের অধীনে পরিচালিত ২৬টি পাটকলের মধ্যে অন্যতম। এটি চট্টগ্রাম অঞ্চলের ১০টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মধ্যে গুরুত্বপূর্ণ একটি।

পরিদর্শনকালে মেয়রকে ফুল দিয়ে স্বাগত জানান মিলের প্রকল্প প্রধান এএইচএম কামরুল হাসান, নিরাপত্তা বিভাগের প্রধান আবদুল্লা আল মামুন ভূঁইয়া ও শ্রম বিভাগের প্রধান মীর্জা কাইয়ুম।

এসময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান জিয়া, ফখরুল ইসলাম শাহীন, আকবর হোসেন মানিক, মো. আবদুল আউয়ালসহ অন্যান্যরা।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...