মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে সিএমপির বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত থেকে ১৪ ফেব্রুয়ারি রাত পর্যন্ত কোতোয়ালী, খুলশী, বাকলিয়া, চান্দগাঁও, চকবাজার, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ, ইপিজেড, বন্দর, আকবরশাহ, পতেঙ্গা, কর্ণফুলী ও হালিশহর থানার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...