কক্সবাজারের চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ৮টার দিকে চিরিঙ্গা–বদরখালী সড়কের দরবেশকাটা এলাকায় এবং সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের বটতলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মসজিদ পাড়ার বাসিন্দা জাকির আহমদ (৬০) ও বিএমচর ইউনিয়নের চড়া পাড়ার বাসিন্দা ফকির মোহাম্মদ (৭৫)।
স্থানীয়রা জানান, দরবেশকাটা এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জাকির আহমদ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, বিএমচরে জমিতে চাষ দিতে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আহত হন ফকির মোহাম্মদ। স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া পৌরসভার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএমচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন মানিক ফকির মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূইয়া জানান, দুর্ঘটনায় নিহতদের বিষয়ে থানায় কেউ অভিযোগ জানায়নি। তবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ই ডি

