মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কর্ণফুলীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ

 

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিশেষ অভিযানে ৩৭৮ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর ও সদরঘাট নৌ পুলিশ। শনিবার সকালে কর্ণফুলী উপজেলার বিএফডিসি জেটি সংলগ্ন ঘাটে অভিযান চালিয়ে সি পাওয়ার–১ নামের একটি ফিশিং জাহাজ থেকে এসব জাটকা জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সদরঘাট নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ ও চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের ইন্সপেক্টর মোহাম্মদ জহির। তিনি জানান, সাগরে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনার সময় ফিশিং জাহাজে অন্যান্য মাছের সঙ্গে মিশ্রিত অবস্থায় জাটকা পাওয়া যায়, যা আলাদা করে জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক বা জরিমানা করা হয়নি এবং ফিশিং বোটও জব্দ করা হয়নি।

উদ্ধারকৃত জাটকা ম্যাজিস্ট্রেট ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ জহির বলেন, জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ, যা ইলিশ উৎপাদন বাড়াতে ও মৎস্য সম্পদ রক্ষায় ভূমিকা রাখবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...