মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

টেকনাফে গুলিবিদ্ধ অবস্থায় রোহিঙ্গা সন্ত্রাসীর মরদেহ উদ্ধার

 

কক্সবাজারের টেকনাফে শফি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. নুরের (২৫) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের শাল বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মো. নুর টেকনাফ রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা এবং কুখ্যাত রোহিঙ্গা ডাকাত মো. শফির অন্যতম সহযোগী ছিলেন। টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত যুবক অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দল বা আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয়দের মতে, টেকনাফের পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটছে, যেখানে বেশিরভাগ অপরাধের সঙ্গে রোহিঙ্গা সন্ত্রাসীরা জড়িত। এর মধ্যে অন্যতম শীর্ষ অপহরণকারী চক্র শফি বাহিনী, যারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...