মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ১৬ জন গ্রেপ্তার

 

কক্সবাজারের চকরিয়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলরসহ এসব ব্যক্তিদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চকরিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন (৩৫), মিজবাহ উদ্দিন (২০), মো. সোয়াইবুর রহমান (৩৪), জুবাইদুর রহমান মিন্টু (৩৪), মো. রমজান আলী (২৮), নাঈমুল ইসলাম সাগর (৩০), তামিমুল ইসলাম (২৫), আনোয়ার হোসাইন (৫৩), বেলাল উদ্দিন (৫০), ছরওয়ার কামাল (৪৫), শিব্বির আহমদ (১৯), নুরুল হাকিম ওরফে বাবু (২৮), রেজাউল করিম (২৮) এবং রিশাদুল ইসলাম বাবু (২০)।

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এছাড়া, শনিবার বিকেলে নগরীর চকবাজার এলাকা থেকে সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয়। চকবাজার থানার ওসি জাহেদুল কবিরের নেতৃত্বে একটি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...