মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মহেশখালীতে বিষপানে যুবকের মৃত্যু

 

কক্সবাজারের মহেশখালীতে বিষপানে মো. আশেক উল্লাহ (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের রাস্তার মাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশেক উল্লাহ আমতলী এলাকার মাছ ব্যবসায়ী মো. জালালের ছেলে এবং পেশায় টমটম চালক ছিলেন। তার বাবা জানান, মায়ের সঙ্গে অভিমান করে আশেক সকলের অজান্তে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ওসি কায়সার হামিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষপানের প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...