মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দোহাজারীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৪ বছরের এক শিশুর

চন্দনাইশের দোহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ গেলো ৪ বছরের এক শিশুর। তার নাম ইব্রাহিম ইনাদ। গতকাল রোববার সকালে দোহাজারী পৌরসভার রায়জোয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া অছিয়র রহমান বাড়ির ইমরান উদ্দিন পারভেজের ছেলে ইব্রাহিম ইনাদ।

নিহতের নানী ফাতেমা বেগম সাংবাদিকদের জানান, ১০ দিন পূর্বে মেয়ে ও নাতি ইনাদ তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল সকালে ইনাদ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময় লালুটিয়ার দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা ইমাদকে চাপা দিলে গুরুতর আহত হয়। এ সময় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশু ইনাদের মৃত্যুতে তার বাড়ি ঈদপুকুরিয়া ও নানা বাড়ি রায়জোয়ারা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...