মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আ.লীগসহ সহযোগী সংগঠনের ৩৮ নেতাকর্মী গ্রেপ্তার

নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সোমবার দুপুর একটার দিকে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. শাহাদাৎ হোসেন অনি, শুভ মল্লিক, ওসমান গনি রনি, মো. সুরুজ, বাকলিয়া থানা আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নুর মোহাম্মদ, সদরঘাট থানার হকার্স লীগের সভাপতি মো. মাসুম, বায়েজিদ বোস্তামী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আব্দুল বাতেন, চকবাজার থানার সাজু বিশ্বাস, পাঁচলাইশ থানার মো. ফয়েজ সিকদারসহ আরও অনেকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় এক বা একাধিক মামলা রয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...