মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজার ইনানীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মোহাম্মদ জুনায়েদ (২২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী শফিরবিল এলাকার বসতবাড়ি থেকে ঝুলন্ত অবস্থা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি জালিয়াপালং ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, ঘরের কক্ষে গোপনে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। ব্যক্তিগত কারণে জুনাইদ আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ওসি আরিফ হোছাইন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...