মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

“বাবাই মাকে খুন করেছে” – ৪ বছরের শিশুর আঁকা ছবি ফাঁস করলো হত্যার রহস্য

মাত্র চার বছর বয়সী এক শিশুর আঁকা ছবি তার মায়ের হত্যার রহস্য উন্মোচন করেছে। ভারতের উত্তরপ্রদেশের ঝাঁসি এলাকায় সোমবার (১৭ ফেব্রুয়ারি) সোনালী বুধোলিয়া (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলা হলেও শিশুটির হাতে আঁকা ছবিতে সত্য প্রকাশ পায়।

শিশুটির আঁকা ছবির পাশে লেখা ছিল, “বাবাই মাকে খুন করেছে।” এতে দেখা যায়, কীভাবে তার বাবাই মাকে নির্যাতন করে হত্যা করেছে। এই ছবি পুলিশের তদন্তকে নতুন দিকে মোড় দেয়।

নিহতের স্বামী সন্দীপ বুধোলিয়া প্রথমে দাবি করেন, তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন। কিন্তু শিশুটি পুলিশকে জানায়, বাবা প্রায়ই মাকে মারধর করত এবং সেদিন পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে, এরপর মরদেহ ঝুলিয়ে রাখে।

গৃহবধূর পরিবার জানায়, ২০১৯ সালে বিয়ের সময় ২০ লাখ টাকা যৌতুক দেওয়া হয়েছিল, কিন্তু পরে আরও টাকা ও গাড়ির জন্য স্বামী নির্যাতন চালাত। আগেও বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল, তবে তখন সমঝোতা করা হয়।

এ ঘটনায় নিহতের পরিবার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে এবং পুলিশ সন্দীপ বুধোলিয়াকে আটক করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...