মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে বাসচাপায় স্কুলছাত্র নি’হত, চালক আটক

বান্দরবানের রুমায় বাসচাপায় মথি ত্রিপুরা (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মথি ত্রিপুরা রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং রুমা সদরের আনন্দ পাড়ার বাসিন্দা রুব্রিয়া ত্রিপুরার ছেলে।

স্থানীয়রা জানান, স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি বাস এসে তাকে ধাক্কা দেয়। এতে সে দেয়ালে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

রুমা থানার ওসি মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...