চট্টগ্রাম বন্দরে হ্যান্ডলিংকৃত জাহাজের ব্যয় কমানো, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধি করতে টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) এর আওতায় অনলাইন গেট পাস সিস্টেম চালু করা হয়েছে। এর আগে, পণ্য খালাসের ডেলিভারি অর্ডার (ই-ডিও) অনলাইনে চালু করা হয়েছিল।
পণ্য লোড ও ডেলিভারির সময় যানজট কমানো এবং ভেহিক্যাল ট্র্যাকিং ও মনিটরিং সহজ করতে গত ১ জানুয়ারি পরীক্ষামূলকভাবে অনলাইন গেট পাস চালু করা হয়। পরীক্ষামূলক পর্যায়ে সফল হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি থেকে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান এ কার্যক্রম উদ্বোধন করেন।
টিওএস ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করে সপ্তাহের সাত দিন, দিনে ২৪ ঘণ্টা গেট পাস সংগ্রহ করা যাচ্ছে। আগে সরাসরি বন্দরের গেটে উপস্থিত হয়ে গেট পাস সংগ্রহ করতে হতো, যা যানজট সৃষ্টি করত।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন এই অনলাইন ব্যবস্থার ফলে পণ্য পরিবহনে যুক্ত যানবাহন, চালক ও সহকারীদের ডাটাবেস তৈরি হয়েছে। ফলে ট্র্যাকিং ও মনিটরিং সহজ হবে, নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং অপারেশনাল কার্যক্রমের গতি বাড়বে। এতে স্বল্প সময়ে অধিক পণ্য হ্যান্ডেলিং সম্ভব হবে এবং সামগ্রিক ব্যয় হ্রাস পাবে।
ই ডি

