মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪৩ নেতাকর্মী গ্রেপ্তার

 

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৪৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গতকাল (মঙ্গলবার) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— মো. ইউসুফ, মো. নুর ইসলাম রিপন, মো. রিফাত, মো. ইয়াসিন আরাফাত, মো. কামাল, ইমন, মো. তারেক, মো. জাকারিয়া, মো. রুবেল, মো. আব্দুল্লাহ, জাহিদ হাসান, মো. শরিফ, মো. ইসমাইল, মো. সুজন, আনোয়ারা থানার বারশত ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ জালাল, কর্ণফুলী থানার শিকলবাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মেহেদী হাসান সানজিম, মো. তৈহিদুল ইসলাম, আব্দুল শুক্কুর, মো. আরিফ হোসেন, মোহাম্মদ নাইম উদ্দিন, আলমগীর হোসেন, মো. বেলাল হোসেন, মো. রাসেল, মো. শামীম, সোনাগাজী থানার ১ নম্বর চর মজলিসপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন আনোয়ার খায়েরসহ আরও অনেকে।

সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...