আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের উদ্যোগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদস্যদের সন্তানদের জন্য রচনা, সুন্দর হাতের লেখা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
টিসিজেএ সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভাপতি ও এনুমিয়া আয়শা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী। বিশেষ অতিথি ছিলেন বনজৌর রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক পলাশ কান্তি দে, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
টিসিজেএ সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক সভাপতি এনামুল হক, সহ-সভাপতি মোহাম্মদ আলী আকবর, প্রতিযোগিতার বিচারক এস এম আজিজুল কাদির এবং প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক ও টিসিজেএ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইমুন আল মুরাদ।
এ সময় উপস্থিত ছিলেন টিসিজেএ’র সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মোঃ পারভেজ রহমান, নির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম, রবিউল হোসেন টিপু ও নুর হাসিব ইফরাজ।
টিসিজেএ আয়োজিত রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় প্রথম হয়েছে সানজা তাবাসসুম সুহানা, দ্বিতীয় হয়েছে এহসানুল হক রাইয়ান, তৃতীয় হয়েছে মোঃ তাজবীদ নূর। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম হয়েছে প্রেক্ষা দাশ, দ্বিতীয় হয়েছে উম্মে কুলসুম মাওয়া নূর এবং তৃতীয় হয়েছে অনন্যা দাশ।
ই ডি

