মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

 

মীরসরাই উপজেলায় পৃথক দুটি ঘটনায় পুকুরে ডুবে দুই শিশু প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর ইউনিয়নের শিকার জনার্দনপুর গ্রামে আড়াই বছর বয়সী সাবিহা তাসনীম এবং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড় গ্রামে একই বয়সী ইয়াফি মারা যায়।

প্রথম ঘটনায়, শিকার জনার্দনপুর গ্রামের মাজতাব হোসেনের মেয়ে সাবিহা তাসনীমকে দুপুরের খাবারের সময় না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তার মা সাবরিনা আক্তার ঘরের পাশে পুকুরে মেয়ের নিথর দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে মস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, মধ্যম সোনা পাহাড় গ্রামে প্রবাসী মো. ইমরান হোসেনের মেয়ে ইয়াফি সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে বাড়ির পাশের পুকুরে তার দেহ ভাসতে দেখেন। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জয়া ধর নিশ্চিত করেছেন যে, দুই শিশুই হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...