মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে যুবককে কুপিয়ে জখম, চাপাতিসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় দুটি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় হিলভিউ রহমান নগর এলাকা থেকে মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯)-কে আটক করা হয়।

পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে আতুরারডিপো আজিজ মার্কেটের সামনে কাপড়ের দোকানের কর্মচারী মো. আকাশ (২২)-কে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে তার ডান হাত, বাম হাঁটু ও পিঠে গুরুতর জখম করা হয়। হামলার উদ্দেশ্য ছিল হত্যার চেষ্টা।

আকাশের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে রয়েছেন।

ভুক্তভোগীর পরিবারের করা মামলার পর পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং হামলায় ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করে। পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলায়মান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...