সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে চট্টগ্রামের হালিশহরে চালু হলো ‘খোলা বই পাঠশালা’। মহান ভাষা দিবস উপলক্ষে একদল তরুণ শিক্ষার্থী এই মহতী উদ্যোগ গ্রহণ করেছে।
শুক্রবার নগরীর হালিশহর বিডিআর মাঠে আনুষ্ঠানিকভাবে পাঠশালার কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা তানিয়া আক্তার জানান, ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদান, শিক্ষা উপকরণ সরবরাহ এবং সাপ্তাহিক একদিন করে নিয়মিত পাঠচক্রের ব্যবস্থা থাকবে এখানে।
আয়োজকদের মতে, সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই শিক্ষামূলক উদ্যোগকে আরও বিস্তৃত করা সম্ভব হবে, যা সুবিধাবঞ্চিত শিশুদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ই ডি

