মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আনোয়ারায় ভাড়া বাসা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যর লাশ উদ্ধার

 

চট্টগ্রামের আনোয়ারায় একটি ভাড়া বাসা থেকে হাবিবুর রহমান (৫৬) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না ইকোনমিক জোনের পাশে হামিদুর রহমান ম্যানসনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত হাবিবুর রহমানের বাড়ি কুষ্টিয়া জেলায়। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাবিবুর রহমানের স্ত্রী রিজা মনি (২৫) জানান, তার স্বামী প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দুই বছর আগে তাকে বিয়ে করেন। তাদের এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে। হাবিবুর রহমান আগে এস আলম গ্রুপে চাকরি করতেন এবং সম্প্রতি ইট-বালির ঠিকাদারি ব্যবসা শুরু করেন।

গত সপ্তাহে রিজা মনি মায়ের বাসায় যান। কয়েক দিন ধরে স্বামীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরছিলেন না। শুক্রবার দুপুরে পুলিশ তাকে স্বামীর মৃত্যুর খবর জানায়।

আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাবিবুর রহমান দুই-তিন দিন আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। বাসা থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক পুলিশকে খবর দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

 

ই ডি

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...